আমাদের মূল রূপকল্প (Vision) হলো এমন একটি সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে গৃহশিক্ষকরা তাঁদের উপযুক্ত সম্মান, অধিকার এবং আর্থিক নিশ্চয়তা লাভ করেন।
আমরা স্বপ্ন দেখি এমন এক শিক্ষাব্যবস্থার, যেখানে প্রাইভেট টিউটরদের আর বিচ্ছিন্ন বা উপেক্ষিত শ্রেণি হিসেবে দেখা হবে না, বরং তাঁরাও শিক্ষার মূল স্রোতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত হবেন। প্রতিটি শিক্ষক স্বাধীনভাবে এবং মর্যাদার সাথে তাঁদের পেশায় অবদান রাখবেন।
এছাড়া উন্নতমানের প্রশিক্ষণ, পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে সমগ্র রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করে তোলাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।